Press ESC to close

যোগ করা সময়ে সুইজারল্যান্ডের হৃদয় ভাঙল কাতারের অধিনায়কের হেড

জয়টা হাতছোঁয়া দূরত্বে ছিল। কিন্তু এক হেড সব পণ্ড করে দিলো। তাতে সুইজারল্যান্ডের আর জয় পাওয়া হলো না। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কাতারের সঙ্গে ১-১ ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো তাদের।

ম্যাচের ১৭ মিনিটে পেনাল্টি থেকে সুইজারল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন এমবোলো। এরপর আরও অনেক সুযোগ তৈরি করলেও গোল পাওয়া হয়নি। তিন কাঠির নিচে অনেকটা অপ্রতিরোধ্য ছিলেন কাতারের গোলরক্ষক মহম্মদ আবুনাডা।

১-০ ব্যবধানে যখন জয়ের প্রস্তুতি নিচ্ছিল সুইজারল্যান্ড ঠিক তখনি তাদের মুখ থেকে হাসি ছিনিয়ে নিয়েছে কাতার। নির্দিষ্ট করে বললে বুয়ালেম খুখি। 

ম্যাচ শেষ হওয়ার আর ২ মিনিট বাকি ছিল। দুই মিনিটও ছিলো ম্যাচের যোগ করা সময়ের। ঠিক তখনি এক হেড নিলেন খুখি। তার হেড জালে জড়াতে যেন হৃদয় ভেঙ্গে যায় সুইজারল্যান্ডের। যাওয়ারই কথা। 

পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে তিন পয়েন্ট যখন তাদের হাতের মুঠোয় তখনি যে সব শেষ হলো তাদের। তাতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে বাধ্য হলো তারা।

logo

শরীরচর্চার জন্য মাঠ আর মনের প্রশান্তির জন্য খেলার সংবাদ।
শুধুমাত্র খেলাধুলা বিষয়ক ফিচার ও নিউজ এর জন্য খেলার কলাম একটি অনন্য প্লাটফর্ম। এছাড়াও বিভিন্ন স্পোর্টেইনমেন্ট কন্টেন্টের জন্য জনপ্রিয় সকল সোশ্যাল মিডিয়ায় খেলার কলামের ব্যাপ্তি রয়েছে। ফুটবল, ক্রিকেট, টেনিস ও অন্যান্য সকল খেলাধুলার আপডেট খবরাখবর জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায়।