Press ESC to close

মেসিময় রাতে জিতল ইন্টার মায়ামি

মেজর লিগ সকারে নিজেদের মাঠে ফিলাডেলফিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। দু’মাস দুদিন পর খেলতে নেমে দুটি গোল ও একটি এসিস্ট করেন। ম্যাচের মাত্র ২ মিনিটেই পিছিয়ে পড়েছিল তারা। ফিলাডেলফিয়াকে এগিয়ে দেওয়া গোলটি করেছেন মিকায়েল উরে। 

এরপর ম্যাচের ২৬ ও ৩০ মিনিটে পরপর দুটি গোল করেন লিওনেল মেসি। প্রথম গোলটিতে মেসিকে সহায়তা করেছেন লুইস সুয়ারেজ, দ্বিতীয়টিতে সহায়তা করেন জর্দি আলবা। ৯০ মিনিটের পর যোগ করা সময়ে লিওনেল মেসির সহায়তায় গোল করেন লুইস সুয়ারেজ।

এই জয়ের পর মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৮ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ইন্টার মায়ামি। ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্স মিলিয়েও শীর্ষে তারা।

গত ১৫ জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। মাঠ ছাড়ার পর সেদিন ফোলা পা নিয়ে ডাগআউটে বসে কাঁদতেও দেখা যায় তাঁকে। সেই কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা জয় লাভ করে।

চোটের কারণে ১৫ জুলাই থেকে মেসির অনুপস্থিতিতে অবশ্য মেজর লিগ সকারে কোনো ম্যাচ হারেনি মায়ামি। তবে লিগস কাপে দুটি ম্যাচ হেরেছে তারা। টুর্নামেন্টটি থেকে ছিটকেও গেছে মেসির দল।

logo

শরীরচর্চার জন্য মাঠ আর মনের প্রশান্তির জন্য খেলার সংবাদ।
শুধুমাত্র খেলাধুলা বিষয়ক ফিচার ও নিউজ এর জন্য খেলার কলাম একটি অনন্য প্লাটফর্ম। এছাড়াও বিভিন্ন স্পোর্টেইনমেন্ট কন্টেন্টের জন্য জনপ্রিয় সকল সোশ্যাল মিডিয়ায় খেলার কলামের ব্যাপ্তি রয়েছে। ফুটবল, ক্রিকেট, টেনিস ও অন্যান্য সকল খেলাধুলার আপডেট খবরাখবর জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায়।