Press ESC to close

বিপদে সাকিবের পাশে বিসিবি

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সম্প্রতি একটি খুনের মামলায় আসামি করা হয়েছে। তাই তাকে দেশে ফেরানোর জন্য এক আইনজীবী বিসিবিকে চিঠি দিয়েছে। এই দুঃসময়ে সাকিবের পাশে দাঁড়িয়েছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ।

বিসিবি প্রেসিডেন্ট জানিয়েছেন, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সাকিব জাতীয় দলের হয়ে খেলবেন। প্রয়োজনে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার কথা বলেছেন তিনি।

ঢাকার আদাবর থানায় তার বিরুদ্ধে মামলা করেছেন রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। এরপর এক আইনজীবী তাকে দেশে ফেরানোর জন্য বিসিবিতে চিঠি দিয়েছেন।

গত মঙ্গলবার বিসিবির অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন, ‘‘সাকিবের ব্যাপারে আমাদের সিদ্ধান্তের পরিবর্তন হয়নি। ও খেলা চালিয়ে যাবে। সাকিবকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে এক আইনজীবী আমাদের নোটিশ পাঠিয়েছিলেন। বোর্ড তাঁকে জবাব দিয়েছে।’’

তিনি আরও বলেছেন, ‘‘সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনও এফআইআর-এর পর্যায়ে রয়েছে। এর পর অনেকগুলো ধাপ রয়েছে। যত ক্ষণ না ওর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হচ্ছে, তত ক্ষণ আমরা ওকে খেলাব। পাকিস্তান সফরের পর দল ভারত সফরে যাবে। আমরা ভারতের বিরুদ্ধে সিরিজ়ের দলেও সাকিবকে চাই। সাকিব বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার। প্রয়োজনে তাঁকে আমরা আইনি সহায়তাও দেব।’’