Press ESC to close

রূপকথাকেও যেন হার মানাল আর্জেন্টিনা

কী বিশেষণে বাঁধবেন তারে। এমন পারফরম্যান্সকে যে অবিশ্বাস্য, অকল্পনীয় কোনো শব্দেই বোঝানো যাচ্ছে না। তাই আর্জেন্টিনার মহাকাব্যিক প্রত্যাবর্তনকে যে যার মতো করেই বুঝে নেন।

আটলান্টায় আজ যা করল তাতে রূপকথাও যেন হার মানিয়েছেন লিওনেল মেসিরা। স্কোরকার্ডে ৩-২ গোলের জয় দেখে যে কারোরই মনে হতে পারে এমন ম্যাচ তো অনেক হয়েছে। এমনকি এর চেয়ে বড় ব্যবধানের জয়ও আছে অনেকের। তবে খেলা যাঁরা দেখেননি তারা কখনোই অনিন্দ্য মুহূর্তটা অনুভব করতে পারবেন না।

এমনই জাদুকরী মুহূর্তেরই জন্ম হয়েছে আটলান্টায়। ৭৮ মিনিটে পর্যন্ত ২-০ গোলে এগিয়েছিল মিশর। জয়টা তাই হাতছোঁয়া দূরত্বেই। সেই ম্যাচেই কিনা অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল তিনবারের বিশ্বকাপজয়ীরা। শুধু ঘুরেই দাঁড়াল না, মিশরের মুখ থেকে জয়টাও ছিনিয়ে নিলো। এ জয়ে সোনালি ট্রফিটা ধরে রাখার সুযোগটা তাই থাকলোই।

কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিমের হেড মিশরকে আনন্দে উদ্বেলিত করে। সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়ে আর্জেন্টিনার ফেরা হয় না মেসি পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হলে। ২১ মিনিটে তার শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকান গোলরক্ষক মোস্তফা আহমেদ শোবেইর।

বিরতি শেষে সমতায় ফেরার বিপরীতে কাউন্টার অ্যাটাকে আরেকটি গোল হজম করে বসে আর্জেন্টিনা। ৬৭ মিনিটে মিশরকে দ্বিতীয় লিড এনে দেন মোস্তফা জিকো। তার আগে আরেকটি গোলও দিয়েছিল মিশর। তবে গোলের  আগে ফাউল হওয়ায় ৫৮ মিনিটে ভিএআরে বাতিল হয় জিকোর সেই গোলটি।

২-০ গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা হন্য হতে গোলের খোঁজে। কিন্তু কোনোভাবেই মিশরের রক্ষণভাগ ভাঙতে পারছিলেন না মেসি-আলভারেজরা। অবশেষে ৭৯ মিনিটে সফল তারা। মেসির ক্রসে হেডে ব্যবধান কমান ক্রিস্টিয়ানো রোমেরো। এরপর আর থামায় কে আর্জেন্টিনা। জ্বলার সুযোগ পেয়ে প্রতিপক্ষকে পুড়িয়ে দিল তারা। ৮৩ মিনিটে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন মেসি। বক্সের মধ্যে গঞ্জালো মন্টিয়েলের পাস থেকে দারুণ এক ফিনিশিং করেন তিনি।

তাতে স্বস্তি ফেরে আর্জেন্টিনা শিবিরে। ফেরার সুযোগ পেয়ে যোগ করা সময়ে আনন্দেও ভাসল তারা। লাউতারো মার্তিনেজের ক্রস থেকে যখন হেডে জালের দেখা পেলেন এনজো ফার্নান্দেজ। চেলসির মিডফিল্ডারের বল জালে জড়াতেই আর্জেন্টিনার আনন্দ আর দেখে। মেসি-ফার্নান্দেজের পাগলাটে উল্লাস ছোঁয়াচে হয়ে ছড়িয়ে পড়ে পুরো স্টেডিয়ামে। মেসি তো পরে আনন্দে কান্নায় করলেন। সতীর্থরা যখন শূন্যে ছুড়ে দিয়ে উদযাপনে মাতলেন তখন সুখের হাসিও হাসলেন জাদুকর।

logo

শরীরচর্চার জন্য মাঠ আর মনের প্রশান্তির জন্য খেলার সংবাদ।
শুধুমাত্র খেলাধুলা বিষয়ক ফিচার ও নিউজ এর জন্য খেলার কলাম একটি অনন্য প্লাটফর্ম। এছাড়াও বিভিন্ন স্পোর্টেইনমেন্ট কন্টেন্টের জন্য জনপ্রিয় সকল সোশ্যাল মিডিয়ায় খেলার কলামের ব্যাপ্তি রয়েছে। ফুটবল, ক্রিকেট, টেনিস ও অন্যান্য সকল খেলাধুলার আপডেট খবরাখবর জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায়।