Press ESC to close

ট্রেনিংয়ে ফিরেছেন লিওনেল মেসি

কোপা আমেরিকার ফাইনালের পর থেকেই লিগামেন্টের চোটের কারণে মাঠের বাইরে আছেন লিওনেল মেসি। দলের অধিনায়ককে ছাড়া তাই বেশ কিছু ম্যাচ খেলতে হয়েছে ইন্টার মায়ামিকে। তাঁকে মাঠে পাওয়ার অপেক্ষা হয়তো আর দীর্ঘ হবে না মেজর লিগ সকারের ক্লাবটির।

এমনটা বলার কারণ ইউরোপের বেশ কিছু সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, সতীর্থদের সঙ্গে অনুশীলন যোগ দিয়েছেন মেসি। অনুশীলনে ফেরার অর্থ খুব শিগগিরই হয়তো তাকে মায়ামির একাদশে দেখা যাবে। সাবেক বার্সেলোনা তারকা কোপা আমেরিকার ফাইনালের দ্বিতীয়ার্ধে ব্যথা পান। ৬৬ মিনিটের সময় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। মাঠ ছাড়ার পর ডাগআউটে বসে অঝোরে কাঁদছিলেন তিনি। কান্নাটা স্বাভাবিক কেননা ফাইনালের মতো ম্যাচে মাঠে শেষ পর্যন্ত না থাকাটা আর্জেন্টিনার জন্য বড় ধাক্কার হতে পারত।

তবে লাউতারো মার্তিনেজ তা হতে দেননি। জয়সূচক গোল করে কোপা আমেরিকায় টানা দ্বিতীয় জিতিয়েছেন দলকে। নির্ধারিত সময় শেষে ফাইনাল অতিরিক্ত সময়ে গড়ালে ১-০ গোলের জয়লাভ করে আর্জেন্টিনা।

গোড়ালির লিগামেন্টের চোটের কারণেই চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুই ম্যাচে জায়গা হয়নি মেসির। এর আগে মেসির ফেরার বিষয়ে আভাস দিয়েছিলেন মায়ামির প্রধান কোচ টাটা মার্টিনো। সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন,

সে ভালোভাবেই উন্নতি করছে, এটা আগেই অনুমেয় ছিল যে সে আর্জেন্টিনার দলে থাকবে না। কারণ সে এখনও খেলার মতো অবস্থায় নেই, অবশ্য আমরা তার চোটের উন্নতি দেখছি। তবে এখনোই কিছু বলা যাচ্ছে না। কারণ অনুশীলনের সময় বোঝা যাবে কেমন অনুভব করছে।

মেসি দ্রুতই ফিরবেন বলে আরো জানিয়েছেন মার্টিনো। আর্জেন্টাইন কোচ বলেছেন,

মেডিকেল টিমের তত্বাবধানে তার কাজের প্রক্রিয়া ঠিক করা হয়েছে। সে খুবই ভালো অনুভব করছে এবং তিন বা চার দিন ধরে মাঠে চোট নিয়ে কাজ করছে। তবে আমরা তার ফেরার সময় নির্দিষ্ট করে বলতে পারছি না।

logo

শরীরচর্চার জন্য মাঠ আর মনের প্রশান্তির জন্য খেলার সংবাদ।
শুধুমাত্র খেলাধুলা বিষয়ক ফিচার ও নিউজ এর জন্য খেলার কলাম একটি অনন্য প্লাটফর্ম। এছাড়াও বিভিন্ন স্পোর্টেইনমেন্ট কন্টেন্টের জন্য জনপ্রিয় সকল সোশ্যাল মিডিয়ায় খেলার কলামের ব্যাপ্তি রয়েছে। ফুটবল, ক্রিকেট, টেনিস ও অন্যান্য সকল খেলাধুলার আপডেট খবরাখবর জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায়।