Press ESC to close

ব্রাজিলকে হারিয়ে ইতিহাস নরওয়ের

নিউ ইয়র্ক/নিউ জার্সিতে নেইমার যখন পেনাল্টিতে ব্যবধান কমালেন ততক্ষণে ম্যাচের ভাগ্যে লেখা হয়েছে। কেননা তার গোলের পরেও ব্রাজিল ১-২ ব্যবধানে পিছিয়ে। তাই পরে আর কয়েক মুহূর্ত খেলা হলেও পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

বিপরীতে সেলেসাওদের পরাজিত করে ইতিহাস গড়েছে নরওয়ে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে সুযোগ পেয়েছে তারা। তাদের গড়ার নায়ক হচ্ছেন আর্লিং হালান্ড। জোড়া গোল করে ব্রাজিলকে বাড়ির টিকিট কাটতে বাধ্য করেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার।

ম্যাচের ৭৯ মিনিটে প্রথম গোল করেন হালান্ড। সতীর্থর ক্রসে হেডে জাল খুঁজে নেন তিনি। বিপরীতে কাঁটায় কাঁটায় ৯০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন। এবারটি ছিল দেখার মতো। বক্সের বাইরে থেকে বাঁ পায়ে জোরালো শট নিলে তা প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ের ফাঁক গলে ব্রাজিলের জালে যায়। গোলরক্ষক অ্যালিসন বেকার শুধু ঝাঁপটাই দিতে পেরেছেন। অন্যদিকে যোগ করা সময়ের ১০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান বদলি নামা নেইমার।

অথচ, ম্যাচ জয়ের দারুণ সুযোগ ছিল ব্রাজিলের। ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। কিন্তু ব্রুনো গুইমারেস স্পটকিকে গোল করতে ব্যর্থ হলেন। তার শট অরিয়ান নিল্যান্ড। আবার ৫৯ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বাইরে মারলেন এন্ড্রিক। তাকে মুখে তুলে দেওয়ার মতো এক অ্যাসিস্ট করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়ার।

জোড়া গোল হালান্ড করলেও দুর্দান্ত সব সেভ করে নরওয়ের জয়ের ‘মূল নায়ক’ অবশ্য বলা যায় নিল্যান্ডকে। কেননা পেনাল্টি সেভের সঙ্গে আরও নিশ্চিত ৪ গোল বাঁচিয়েছেন তিনি। তার ও হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্সেই পরে ইতিহাস লিখল নরওয়ে। ইতিহাস গড়ার মুহূর্তটা রাঙালেন ‘ভাইকিং রো’ উদযাপন করে। আজ অধিনায়ক মার্টিন ওডেগার্ড নন, ঢোলে বাড়ি দিয়েছেন হালান্ড।

logo

শরীরচর্চার জন্য মাঠ আর মনের প্রশান্তির জন্য খেলার সংবাদ।
শুধুমাত্র খেলাধুলা বিষয়ক ফিচার ও নিউজ এর জন্য খেলার কলাম একটি অনন্য প্লাটফর্ম। এছাড়াও বিভিন্ন স্পোর্টেইনমেন্ট কন্টেন্টের জন্য জনপ্রিয় সকল সোশ্যাল মিডিয়ায় খেলার কলামের ব্যাপ্তি রয়েছে। ফুটবল, ক্রিকেট, টেনিস ও অন্যান্য সকল খেলাধুলার আপডেট খবরাখবর জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায়।