Press ESC to close

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

ডারউইন টেস্ট শুরু আগে প্রশ্ন উঠেছিল- ৫ দিন খেলতে পারবে তো বাংলাদেশ। সেই প্রশ্নের উত্তর দুই দলের অধিয়নাক কেউই স্পষ্ট করে জানাননি। তবে উত্তর আজ মিলেছে- বাংলাদেশ পারেনি দুই টেস্টের সিরিজের প্রথমটিতে ৫ দিন খেলতে।

তবে না পারার জন্য বাংলাদেশ নয়, দায়ী অস্ট্রেলিয়া। অজিরা যে চতুর্থ দিনই হাল ছেড়ে দিয়েছে। ঘরের মাঠে ‘চুনকালি’ মেখেছে। তাতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় প্রথমবার প্রতিপক্ষকে টেস্টে হারানোর স্বাদ পেয়েছে।

ঐতিহাসিক টেস্ট জয়টি এসেছে ৯ উইকেটের। ইতিহাস গড়া জয়ের ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৫৭ রানের। তাড়া করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিম ডাক মেরে ফিরলেও সহজ জয়ই পেয়েছে। দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়ে ঐতিহাসিক জয় এনে দেন সাদমান ইসলাম (২৫) ও মমিনুল হক(৩০)। 

তাতে দল হিসেবে একটা রেকর্ড গড়েছে বাংলাদেশ। এশিয়ার দ্রুততম দল হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে সবচেয়ে কম টেস্ট খেলে জয় পেয়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পেলেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। ৭ম ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তান। ভারতের লেগেছিল ১২ টেস্ট। ২০ বছরের ইতিহাসে শ্রীলঙ্কা এখনো জিততেই পারেনি। অন্যদিকে অস্ট্রেলিয়ায় এখনো টেস্ট খেলার সুযোগ পায়নি আফগানিস্তান।

এর আগে ডারউইনে ইনিংস ব্যবধানে হারার লজ্জা এড়ায় অস্ট্রেলিয়া। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পাওয়া ক্যামেরন গ্রিন ১০৪ রানের ইনিংসটি না খেললে পরাজয় তেমনি হতো। কেননা বাংলাদেশের ২২৮ রানের লিডের বিপরীতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে হতাশায় নিমজ্জিত অস্ট্রেলিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল। তাদের হতাশা বাড়াতে শুরুতে হাসান মাহমুদ নেতৃত্ব দিলেও অস্ট্রেলিয়ার পরাজয় নিশ্চিত করেছেন মেহেদী হাসান মিরাজ।  ক্যারিয়ারে ১৫তম বার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অফস্পিনার।

ফাইফার নেওয়ার আগে বড় কীর্তি গড়েছেন মিরাজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০০ রান ও ১০০ উইকেট নেওয়ার ডাবল কীর্তি গড়েছেন তিনি। সেই কীর্তি পূর্ণতা পেল বাংলাদেশের জয়ে। ‘সোনায় সোহাগা’ বলতে যা বোঝায়।

অবশ্য শুধু মিরাজের নয়, এই জয় হাসান-তানজিদের জন্য ষোলোকলাপূর্ণ। তারাও যে বাংলাদেশের হয়ে প্রতিপক্ষের মাটিতে কীর্তি গড়েছেন। অজিদের বিপক্ষে তাদের মাটিতে তিন সংস্করণ মিলিয়ে ৫ উইকেট নেওয়া প্রথম বোলার হাসান। প্রথম ইনিংসে তার নেওয়া ৬ উইকেটেই মূলত বাংলাদেশের জয়ের ভিত গড়ে। দ্বিতীয় ইনিংস আরও ৩ টি পেয়েছেন। যার স্বীকৃতি হিসেবে ম্যাচসেরা হয়েছেন।

অন্যদিকে প্রথম ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরি পেয়েছে তানজিদ। সব মিলিয়ে দ্বিতীয়। ১০১ রানের ইনিংস খেলা বাঁহাতি ওপেনারের আগে ফতুল্লায় অজিদের বিপক্ষে সেঞ্চুরি করেন সাবেক বাঁহাতি ওপেনার শাহরিয়ার নাফিস। অস্ট্রেলিয়াকে হারানোর গোড়াপত্তন হাসান-তানজিদই করে দেন। পরে সেটা ব্যাটে-বলে অবদান রাখেন মিরাজ। সঙ্গে অধিনায়ক শান্তর ৮৪ রানের ইনিংস। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। যা বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন। বিপরীত বাংলাদেশ করে ৪২৬ রান। এতে ২২৮ রানের লিড পায়। আর ৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে জয় পায়। এমন ঐতিহাসিক জয়ের দিনে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া পেসার জশ হ্যাজলউড ও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা গ্রিনের ইনিংস বৃথাই যায়।

logo

শরীরচর্চার জন্য মাঠ আর মনের প্রশান্তির জন্য খেলার সংবাদ।
শুধুমাত্র খেলাধুলা বিষয়ক ফিচার ও নিউজ এর জন্য খেলার কলাম একটি অনন্য প্লাটফর্ম। এছাড়াও বিভিন্ন স্পোর্টেইনমেন্ট কন্টেন্টের জন্য জনপ্রিয় সকল সোশ্যাল মিডিয়ায় খেলার কলামের ব্যাপ্তি রয়েছে। ফুটবল, ক্রিকেট, টেনিস ও অন্যান্য সকল খেলাধুলার আপডেট খবরাখবর জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায়।